খয়রাশোল আই. টি.আই. কলেজে লাইব্রেরি, প্রাকটিক্যালের যন্ত্রাংশ, ক্যান্টিনের মান, পানীয় জলের অব্যবস্থা ইত্যাদি সমস্যা নিয়ে বিক্ষোভ ছাত্রদের মধ্যে। এই সকল অসুবিধা বহুবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো সমাধানের চেষ্টা করেন নি বলে জানানো হয় ছাত্রদের তরফ থেকে। সেই মত তারা একটি স্মারক লিপিতে সকলে মিলে স্বাক্ষর করে পাঠান জেলা শাসক, বিডিও, ম্যানেজমেন্ট কমিটি এবং ওসির কাছে। স্মারকলিপির সাথে সাথে বেশ কিছুক্ষনের জন্য কলেজের সামনে বিক্ষোভও সামিল হন ছাত্রদের একাংশ।
ভিডিও ও তথ্যঃ বাপ্পাদিত্য পাল
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh