
জয়দেব : বীরভূমের জয়দেব কেন্দুলি গ্রাম কবি জয়দেবের জন্মস্থান হিসাবে বিখ্যাত। এখানকার বাউলমেলাও এককথায় জগৎ বিখ্যাত বলা চলে । কিন্তু দুঃখের বিষয় রাজ্য পর্যটন মানচিত্রে এই গুরুত্বপূর্ন জায়গায় এখনও একটাও বাসস্ট্যান্ড নেই। অথচ এখান থেকেই রোজ অনেকগুলি বাস ছাড়ে বিভিন্ন প্রান্তে উদ্দেশ্যে। এখানে বাসগুলি থাকার কোনও স্ট্যান্ড নেই। রাস্তার দুধারে সারি দিয়ে বাস দাঁড়িয়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকিও প্রবল। তাই আপনারাই এর গুরুত্ব বুঝুন এবং পোস্টটিকে শেয়ার করে বিষয়টি বর্তমান সরকারের প্রতিনিধি এবং পরিবহনমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করুন।
তথ্যঃ বিধান রায়।
Birbhum Lal Matir Desh