বীরভূমের সিউড়ি এক রীতিমত চোর ডাকাতদের ভাত ঘর হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মত ঘটনার কথা। গত একমাসে শহরে ঘটে গেছে ২৫টি চুরি, দুটি ডাকাতি এবং একাধিক ছিনতাইয়ের মত ঘটনা। চুরির অভিযোগের গ্রেফতার হয়েছে পাঁচ জন আর প্রত্যেকেই জানিয়েছে তারা নেশার টাকা জোগাড় করতে এমন কাজ করে। এমন কোনো দিন নেই যেদিন থানায় অভিযোগ জমা পড়েনি। বাড়ি ফাঁকা পেলে চুরি তো আছেই, ক্লাব ঘরেও চুরি করতে ছাড়ছে না।
বিভিন্ন সূত্র জোগাড় করে পুলিশ বুঝতে পেরে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছেন পাঁচ নেশারুকে। এখন এরপর শহরে শান্তি ফেরার অপেক্ষায় শহরবাসী।
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh