৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের সদাইপুরের বক্রেশ্বর ব্রীজে পাথর বোঝাই ডাম্পার ও সবজি বোঝাই লরি নিজেদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রন হারায়। পাথর বোঝাই লরি উল্টে যায় ব্রীজের উপর। অন্য দিকে সবজি বোঝাই লরি ধাক্কা মারে ব্রীজের রেলিং-এ। সাময়িক যানজটের সৃষ্টি হয় ৬০ জাতীয় সড়কে। পরে দুটি গাড়িকেই পুলিশ সরিয়ে দেয়। তবে ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রীজ, ৬০ নম্বর জাতীয় সড়কে এই ক্ষতিগ্রস্থ ব্রীজের উপর দিয়েই যাতায়াত করে যানবাহন, আজ এই দুর্ঘটনায় আরো ক্ষতিগ্রস্থ হলো ব্রীজ।
ভিডিও ও তথ্যঃ গৌর চক্রবর্ত্তী
অন্যদিকে গতকাল মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ভাঙ্গলো পাঁচির। হেতমপুরের বটতলায় রাজবাড়ির কাছে পাঁচির ভেঙে ঢুকে পড়ার ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ২।
ছবি ও তথ্যঃ জীবন চক্রবর্ত্তী
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh