মহঃবাজার : যমজ দুই ভাই – সৌপ্তিক ও ঋত্বিক চক্রবর্তী, দুজনেই ছিল এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। তারা মহঃবাজারের কাঁইজুলি হেমচন্দ্র হাইস্কুলের ছাত্র। পড়াশুনায় দুজনেই বেশ ভালো। পরীক্ষায় ভালো নাম্বারের আশা দুজনেরই ছিল। কিন্তু রেজাল্ট বেড়ানোর সাথে সাথে আশ্চর্য্য নাম্বার দেখা গেল। যমজ দুই ভাইয়ের নাম্বার একেবারে একই। দুজনেরই প্রাপ্ত নাম্বার ৬৪৭ , আবার দুজনেই স্কুলের প্রথম। অঙ্ক- ৯৬ , ভূগোল – ৮৭, ইতিহাস – ৯৭, আর ইংরাজিতে ঋত্বিক ৯৮ আর সৌপ্তিক ১ নাম্বার কম পেলেও টোটালের ভিত্তিতে দুজনেরই নাম্বার এক হয়। এমন নাম্বারে বাবা মা থেকে আরম্ভ করে স্কুল কর্তৃপক্ষ, পাড়া প্রতিবেশী সকলেই খুশি।।
Birbhum Lal Matir Desh