
বোলপুর : ৮ ই এপ্রিল : দেশের শীর্ষ আদালতের নির্দেশকে তোয়াক্কা না করে খোয়াই ধ্বংস করে একের পর এক রেস্তোরাঁ, রিসর্ট গড়ে উঠতে দেখা যাচ্ছে। এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনের আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। আজ খোয়াইয়ের সোনাঝুরি জঙ্গল লাগোয়া সমস্ত রকম অবৈধ রিসোর্টের সামনের রাস্তা কেটে দিয়ে জঙ্গল নিজেদের দখলে নিল বনদপ্তর। এমনকি জঙ্গলে রিসোর্টে আসা পর্যটকদের বসার জন্য জঙ্গল দখল করে বিভিন্ন অবৈধ সেড বানানো হয়েছিল সেগুলিও ভেঙে দেন বনদপ্তর।
খবর সহায়তায় : eenadu india
Birbhum Lal Matir Desh