বোলপুর : কংকালীতলাকে ঢেলে সাজানোর জন্য ১ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কাল বীরভূমের প্রশাসনিক বৈঠকে বীরভূমের ট্যুরিজমের উপর জোর দিতে বলেন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। মুখ্যমন্ত্রী আজ বীরভূম ছাড়ার আগে কাংকালীতলা ঘুরে দেখতে বলেন ইন্দ্রনীল সেনকে। মুখ্যমন্ত্রীর কথা মতো কংকালী তলা ঘুরে দেখলেন ইন্দ্রনীল সেন এবং মুখ্যমন্ত্রী ১ কোটি টাকা দিতে বলেছেন তাও তিনি জানান এদিন। এবার ঢেলে সাজানো হবে ৫১ পঠের ১ পিঠ কংকালীতলাকে।
তথ্যঃ আবির ইসলাম
Birbhum Lal Matir Desh