বীরভূমের খয়রাশোলে ভুটভুটি উল্টে দুজনের মৃত্যু হল। মৃতদের নাম অরুন দাস(৩৫), বিমল বাগদি (৫৫)। দুজনের বাড়ি রানী পাথর এলাকায়। ঘটনায় আহত ৩১ হন। ঘটনাটি খয়রাশোল থানার পাঁচড়া কটন মিলের কাছে ৬০ নং জাতীয় সড়কে ঘটে। যাত্রীরা রানীপাথর গ্রামের কৃষক। তারা ভুটভূতিতে চেপে চাষের কাজে চিটগা মাঠের দিকে রওনা দিয়েছিল। পিছন থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এতেই নিয়ন্ত্রণ না রাখতে পেরে ভুটভূতিটি উল্টে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে দুবরাজপুর প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিউড়ি সুপার স্পেসিলিটিতে স্থানান্তরিত করার পথে দুজনের মৃত্যু ঘটে। বাকিদের চিকিৎসা চলছে।
ছবি ও তথ্যঃ বাপ্পাদিত্য পাল
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh