বীরভূম ১৮ জুলাইঃ- গোপন সুত্রে খবর পেয়ে কয়েক লক্ষ টাকা হেরোইন উদ্ধার পুলিশের। ঘটনায় গ্রেফতার দুই মাদক কারবারী। পুলিশ সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত্রে বীরভূমের দুবরাজপুর থানার বালিজুড়ি এলাকা থেকে দুই মাদক কারনারীকে ৩০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে ওই থানার পুলিশ। বাজেয়াপ্ত হওয়া মাদকের আনুমানিক বাজার মুল্য ৫ লক্ষ টাকা। ঘটনায় ধৃতেরা হলে লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার পলাস ডাঙ্গা গ্রামের বাসিন্দা গৌতম সরকার এবং আমুরী গ্রামের রবিউল মল্লিক। মঙ্গলবার সিউড়ির আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজত হয়েছে দুই মাদক পাচারকারীর। তাঁদের বিরুদ্ধে নারকোটিক আইনে মামলা হয়েছে।
ছবি : বাপ্পাদিত্য পাল
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh