বীরভূমের মুরারইয়ের একটি ট্রান্সপোর্টের সামনে হঠাৎ করে একটি তুলো ভর্তি গাড়িতে আগুন লাগে। আজ সকালের ঘটনা। আগুনকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সাধারণ মানুষের তৎপরতায় কিছু তুলোকে রক্ষা করা গেলেও বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। ঘটনার জেরে ঘন্টা খানেক রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। গাড়িতে থাকা মালপত্র নষ্ট হয়ে গেলেও গাড়ির ক্ষতি সেভাবে হয়নি। ঘটনাস্থলে মুরারই থানার পুলিশ।
ভিডিও ও তথ্য জয়ন্ত পাল।
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh