সারা দেশব্যাপী যখন মূর্তি ভাঙ্গার বা মূর্তি কালিমালিপ্ত করার মত রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মাঝে এক বিরল দৃষ্টান্তের সাক্ষী থাকল বীরভূমের সিউড়ি। চারদিকে যখন প্রকৃত অর্থে ভ্যান্ডালিসম চলছে, সেই সময়ে সিউড়ির একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন শহরের সমস্ত মূর্তিগুলি পরিস্কার করার এক অনন্য নজির গড়ল। এস.পি. মোড়ের শ্যামা প্রসাদ মহাশয়ের মূর্তি থেকে আরম্ভ করে সিউড়ির প্রতিটি মোড়ের মূর্তি পরিষ্কার করা হয় গত শনিবার। এই ধ্বংশের সময়ে দাঁড়িয়ে এযেন এক আশার আলো। আমাদের সভ্যতা সংস্কৃতিকে আগলে রাখার এ এক অনন্য প্রয়াস।
যদিও আমাদের পেজ এ রাজনৈতিক খবর প্রচারের পরিপন্থী, তবুও এই নজিরবিহীন উদ্যোগ কে সাধুবাদ জানাতেই এই খবরের সম্প্রচার।
Birbhum Lal Matir Desh