কয়েক যুগের দাবি মেনে নলহাটি শহরে রেলগেট
সংলগ্ন এলাকায় একটি রেল ওভারব্রিজ (‘আরওবি’) গড়তে ২৪ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। শুক্রবার আলোচনার পরে এই মর্মে সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। 
রেলগেট লাগোয়া এলাকায় যানজট নিয়ে দীর্ঘ দিন ধরে ভোগেন নলহাটির মানুষ। রেলগেট পড়লেই
কার্যত স্তব্ধ হয়ে যায় শহরের জনজীবন। রেল ওভারব্রিজ হলে এই সমস্যার থেকে মুক্তি মিলবে বলেই আশা এলাকাবাসীর। 
ছবি :- অয়ন কুমার বসু।
Birbhum Lal Matir Desh