
রাজনগর : রাজনগর থানার লাউজোড় উচ্চ বিদ্যালয়ে এন সি সি পরিচালিত ফায়ারিং রেঞ্জে ৩০ মে থেকে ৭ ই জুন পর্যন্ত একটি বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। এই শিবিরে সদ্য প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়। সেগুলির মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্তরা কতটা প্রশিক্ষিত হয়েছে তা বোঝাই এই শিবিরের আয়োজকদের উদ্দেশ্য। বীরভূম সহ বিভিন্ন জেলার প্রায় ৪০০ ছাত্রছাত্রী এই শিবিরে যোগদান করে। শিবির শেষ হলে তাদের মধ্যে থেকে ৮০ জন ছেলেমেয়েকে বেছে নেওয়া হবে এবং উচ্চতর প্রশিক্ষণ শিবিরে তাদের পাঠানো হবে।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ


[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh