বীরভূম ৯ জুলাইঃ- ওভারলোড পাথর ও বালি বোঝায় লরি আটক করলো বীরভূমের মহম্মদ বাজার থানার পুলিশ। রবিবার ৬০ নম্বর জাতীয় সড়কের মহম্মদ বাজার এলাকায়। ১০ টি পাথর বোঝায় লড়ি এবং ২ টি বালি বোঝায় লড়ি আটক হয়েছে। সম্প্রতি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বীরভুমে সরকারী কর্মসুচীতে এসে ওভার লোডিং বন্ধের কথা বলেছিলেন। সেই মতো জেলাতে জাতীয় সড়কে দুটি চেকপোস্ট নির্মাণ করা হবে যার প্রক্রিয়া দ্রুত চলছে। মহম্মদ বাজার থানার পুলিশ অবিজান চালিয়ে রবিবার ৬০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন এলাকা থেকে গাড়ি গুলিকে আটক করেছে। মহম্মদ বাজার পুলিশ সুত্রে জানা গিয়েছে সেই সমত গাড়ি মালিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh