আর নয় হিরোসিমা,আর নয় নাগাসাকি। এই শ্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সিউড়ি বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত সিউড়ি বিজ্ঞান সভা ও নগরী বিজ্ঞান সভা তরফ থেকে আলাদা আলাদা ভাবে যুদ্ধ বিরোধী পালন করা হয় ।এছাড়া ময়ূরেশ্বর বিজ্ঞান কেন্দ্রে অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে ।
সিউড়ি বিজ্ঞান সভা ও অনান্য সাথী সংগঠনকে সঙ্গে নিয়ে যুদ্ধ বিরোধী গান আবৃত্তি ও বক্তব্য মাধম্যে কর্মসূচী পালন করে সিউরি বাসস্টপের সামনে । বিজ্ঞান কর্মী শুভাশিস গড়াই জানাই যে,প্রতি বছর আমরা এই দিন টি যুদ্ধ বিরোধী দিবস হিসাবে পালন করি ।এই বছর তাঁর ব্যতিক্রম নয় ।বিশ্বের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে শুধু একটা কথা বলতে চাই,আমরা পারমানবিক হতে চাই না,মানবিক হতে চাই ..
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই।
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh