মাননীয় জেলাশাসকের উদ্যোগ্যে
জেলার অন্যতম পর্যটনকেন্দ্র পাথর চাপুড়ি এলাকাকে প্লাস্টিক মুক্ত পরিবেশে পরিণত করার লক্ষ্যে নামলো কদমডাঙ্গা আস্থা সমবায়। প্লাস্টিক মুক্ত পরিবেশের মাধ্যমে সুস্থ পরিবেশ গড়ার সংকল্পে সমিতির কর্মীরা গোটা অঞ্চল জুড়ে একটি সচেতনতামূলক মিছিলের আয়োজন করেন । শুধু মিছিলই নয় নিজেরাই নেমে পড়েন প্লাস্টিক কুড়িয়ে সেগুলিকে নষ্ট করার লক্ষ্যে। এই কাজে হাতে হাত মিলিয়ে বহু স্বেচ্ছাসেবকে তাদের কাজ চালিয়ে যেতে লক্ষ্য করা যায়।

ছবি ও সংবাদ :- রবিউল ইসলাম
Birbhum Lal Matir Desh