নির্ধারিত পরিকল্পনা মতো আজ ৩১ ডিসেম্বর ২০২৩, সাঁইথিয়া ব্লক অন্তর্গত আদিবাসী অধ্যুষিত এলাকা বাগডোলা গ্রামে বীরভূম লাল মাটির দেশের “পরশ” কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হলো। যেখানে বাগডোলা সহ সন্নিকটস্থ রাইহাট, রানীপুর, সরবোসিয়া, দেরিয়াপুর, বনগ্রাম ,বৈদ্যপুর, কূলতোর গ্রামের পঞ্চাশ জন বৃদ্ধ বৃদ্ধাদের উপহার দেওয়া হলো শীতের কম্বল।
আপামর সাধারণ মানুষের কাছে আমরা কৃতজ্ঞ কারণ আপনারাই বীরভূম লাল মাটির দেশের পরিচালন শক্তি।
বছর শুরু তাদেরই আশীর্বাদ নিয়েই। বীরভূম লাল মাটির দেশ এগিয়ে চলুক এভাবেই।
Birbhum Lal Matir Desh