কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিমগড় থেকে কৃষ্ণপুর যাওয়ার রাস্তার বেহাল অবস্থা বেশ কয়েক মাস ধরে। বর্ষার আগেই রাস্তাটি সংস্কারের অভাবে ভেঙ্গে পড়ার উপক্রম ছিল। বর্ষার জলে আরও নাজেহাল অবস্থা। মাঝে একবার পীচের রাস্তা মাটি দিয়ে সংস্কার করা হয়। গ্রামবাসীরা একত্রিত ভাবে তাদের বিডিও অফিসে রাস্তা মেরামতির বিষয়ে দরখাস্ত জমা দিলেও কোনো সুরাহা হয়নি। গ্রামের বহুল ব্যবহৃত এই পথটি সংস্কারের অভাবে নিত্যযাত্রীদের তথা অন্যান্যদের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ভিডিও তথ্যঃ বাপ্পাদিত্য পাল, কৃষ্ণপুর
Birbhum Lal Matir Desh