Home » Wall of Help » বীরভূম লাল মাটির দেশের ওয়াল অফ হেল্প কিয়োস্কের সামনেই প্রজাতন্ত্র দিবস উদযাপন হল এবং ওয়াল অফ হেল্প কর্মসূচি পালিত হল

বীরভূম লাল মাটির দেশের ওয়াল অফ হেল্প কিয়োস্কের সামনেই প্রজাতন্ত্র দিবস উদযাপন হল এবং ওয়াল অফ হেল্প কর্মসূচি পালিত হল

আজ জেলা প্রশাসনিক ভবন চত্বরে বীরভূম লাল মাটির দেশের ওয়াল অফ হেল্প কিয়োস্কের সামনেই প্রজাতন্ত্র দিবস উদযাপন হল এবং ওয়াল অফ হেল্প কর্মসূচি পালিত হল। উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক বীরভূম শ্রী বিধান রায় মহাশয়, মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রী বিশ্বজিৎ মোদক মহাশয় এবং মাননীয়া অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রীমতি নিতু শুক্লা আইএএস মহাশয়া।
আজকের অনুষ্ঠানে ২৫ জন শিশু শিশুকে পড়াশোনার সামগ্রিক প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সেই সঙ্গে ওয়াল অফ হেল্প এর জিনিসপত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচিও চলতে থাকে। বেশ কয়েকজন মানুষ আজকে ওখান থেকে তাদের প্রয়োজনমতো জিনিসপত্র সংগ্রহ করেছেন এবং বেশ কয়েকজন মানুষ তারা জামাকাপড় ডোনেট ও করেছেন
এবার থেকে ওয়াল অফ হেল্প কিয়স্ক এ জিনিসপত্র ড্রপ করার পরিবর্তে প্রতিমাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিয়স্ক এর সামনেই জিনিসপত্র সংগ্রহ ও বিতরণ করার ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে ব্যবহার যোগ্য জামাকাপড়, জিনিসপত্র হ্যাঙ্গারে ঝুলানো থাকবে যাদের যেটি প্রয়োজন তাঁরা সেটি নিয়ে যাবেন।
কিয়স্ক এর ড্রপবক্সে জিনিসপত্র, জামাকাপড় ফেলা আপাতত বন্ধ করা হলো। কারণ অনেকে কিয়স্কে খারাপ ও নোংরা জিনিস ফেলে দিচ্ছে এবং কিয়স্ক এ জল ঢুকে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে।
বীরভূম লাল মাটির দেশের সদস্যরাই সুবিধা মতো সময়ে দায়িত্ব বন্টন করে সপ্তাহের দুদিন ক্যাম্প পরিচালনা করবেন।
  

https://www.facebook.com/share/p/1BRn9ZJ7eS/

https://www.facebook.com/share/p/1C68dj6bP3/

https://www.facebook.com/share/p/153sywPb3B/

https://www.facebook.com/share/p/19bD9m2DTS/

https://www.facebook.com/share/p/1aAe4LVtWm/

পরিকল্পনা মতো ৯ ফেব্রুয়ারী ২০২৫ ( মাসের দ্বিতীয় রবিবার) জেলা প্রশাসন ভবন চত্বরে “ওয়াল অফ হেল্প কিয়স্ক” এ জিনিসপত্র সংগ্রহ ও বিতরণ ক্যাম্প হবে সকাল 11 টা থেকে বিকেল 4 টা পর্যন্ত। এটি ক্রমাগত কর্মসূচি। প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার।
সকলের কাছে আবেদন যারা মানুষের ব্যবহার যোগ্য যে সম জিনিসপত্র ডোনেট করতে চান এখানে দিতে পারবেন সে সঙ্গে যে সব মানুষের প্রয়োজন তাঁরা এখন থেকে বিনামূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারবেন।
বিঃদ্রঃ : কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কর্মসূচি পরিচালনার কাজে যুক্ত হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

Comments