ঘটনাটি বীরভূমের নলহাটি রেলস্টেশন সংলগ্ন জগধারী গ্রামের কাছে। ওই মহিলার কোন পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। এদিকে মৃতদেহ রেললাইনে পড়ে থাকাকালীন ওই লাইনে মৃতদেহের উপর দিয়েই চালানো হয় ট্রেন। ঘটনায় রেলের অমানবিকতার অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ ঢিলছোঁড়া দূরত্বে নলহাটি জি আর পি অফিস। তাও রাতভোর রেললাইনে পড়ে থাকলো মৃতদেহ।
অন্যদিকে সকাল ১০:৪০ মিনিটে বোলপুর স্টেশনে ট্রেন থেকে পা কাটা যায় এক যাত্রীর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh