ময়ূরেশ্বর ১নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত মল্লারপুর ২ গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটি চলে যাচ্ছে মল্লারপুর রেলস্টেশনের দিকে। সারাদিনে অজস্র ছোট বড় গাড়ির যাতায়াত। আবার এখানেই রয়েছে একটি সুপ্রসিদ্ধ আটা মিল। যেখানেও নাই নাই করে সপ্তাহে ৫০০-৬০০ গাড়ির আনাগোনা। ফলে রাস্তার উপর চাপ তো রয়েছেই, কিন্তু নেই সংস্কারের কোনো নাম গন্ধ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে, যানবাহনের তো অবশ্যই অসুবিধে হয় যাতায়াতে, তার থেকেও বেশি অসুবিধার সম্মুখীন হন সাধারণ পথ চলতি মানুষেরা।
এই নিয়ে কিছুদিন আগেই আমাদের ওয়েবসাইটে একটি পোস্টও করা হয়েছিল। তারপর সেখানে ইঁটের টুকরো ফেলে মেরামতির চেষ্টা চালানো হয়। কিন্তু তাতে আরও কষ্টকর হয়ে ওঠে পথ চলতি মানুষদের। তারা ক্ষুব্ধ হয়ে আজ ১১:৪৫ নাগাদ সেই পথ অবরোধ করতে শুরু করেন। মিনিট ১৫ এর মধ্যে সেখানে পৌঁছে যান পুলিশ। পুলিশ তাঁদের শান্ত করে বিডিও অফিসে যেতে বলেন। তারপরই তড়িঘড়ি শুরু হয় রাস্তা মেরামতির কাজ।
ছবি ও তথ্যঃ মিরাজ ইসলাম
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh