রামপুরহাট : আবগারি দপ্তর এবং পুলিশে বারবার জানিয়েও উচ্ছেদ করা যায়নি বীরভূমের রামপুরহাটের ৮ নং ওয়ার্ডের মাঠ পাড়ায় একটি অবৈধ মদের দোকান। ফলে এলাকায় বেড়েই চলে ছিল মদ্যপানের উপদ্রব। সেই উপদ্রবকে ঠেকাতে আজ সকালে এলাকার মানুষ সমবেত ভাবে জড়ো হয় সেই মদের দোকানে। তারা মদের দোকানে ভাঙচুর চালায় এবং ভেঙে দেয় মদের ঠেক।
কিন্তু যখন বিক্ষোভকারীরা মদের ঠেক উচ্ছেদ করতে শুরু করে এবং মদের বোতল দোকান থেকে বের করে বাইরে ফেলে দেয় তখন দেখা গেল এক আজব চিত্র। একদল মানুষ, শুধু বড়রাই নয় ছোটরাও সামিল হন সেই মদের বোতলগুলো নিয়ে চম্পট দিতে। এনিয়ে হাতাহাতিও লক্ষ্য করা যায়। একেই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ।


তথ্যঃ সহায়তায় ইটিভি, রামপুরহাট।
Birbhum Lal Matir Desh