সাধক বামাক্ষেপার ১৮১ তম আবির্ভাব তিথি মহাসমারোহে পালিত হচ্ছে বীরভূমের আটলা গ্রামে। ওই গ্রামেই জন্মেছিলেন তিনি। আজ ভোর থেকে শুরু হয়েছে চণ্ডীপাঠ। এরপর দ্বারকা নদী এবং এলাকার বিভিন্ন পুকুরের জল নিয়ে স্নান করানো হয় বামাক্ষেপাকে।
বামাক্ষেপার জন্মদিবস উপলক্ষে আজ থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেন এই আটলা গ্রামে। এই উপলক্ষে বীরভূমের তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে দিনভর চললো নানান অনুষ্ঠান । সকালে বামদেবের প্রতিকৃতি নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা বেরকরা হয় । বামদেবের জন্মভিটেয় চলে বিশেষ পুজো । দুপুরে কয়েক হাজার পুর্নর্থীদের ভোগ খাওয়ানো হয় । মহানিশায় বিশ্বশান্তির উদ্দেশ্যে করা হয় বিশেষ হোম যজ্ঞ । বামদেব স্মৃতি রক্ষা সমিতি দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করে ।
বাংলা ১৩৬২ সাল থেকে আটলা গ্রামে শিবচতুর্দশী তিথিতে বামাক্ষেপার আবির্ভাব তিথি পালন শুরু হয়। তিনদিন ধরে চলে উৎসব। এবারও গ্রামে বসেছে মেলা। আগামীকাল বামদেব স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে দশ হাজার মানুষের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। তিনদিন ধরে গ্রামে চলবে ভক্তিমূলক গীতি এবং বাউল গান।
ভিডিও ও তথ্য অক্ষয় ধীবর
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh