পুজোর মণ্ডপের বাঁশে চড়ে খেলা করার অপরাধে রামপুরহাটে ছয় শিশুকে চুল কেটে ন্যাড়া করে শাস্তি দেওয়ার ঘটনার খবর করতে গিয়ে সাংবাদিকদের মারধোর করে ক্যামেরা কেড়ে নেওয়ার ঘটনা ধামাচাপা দিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করে পুজো কমিটির এক কর্মকর্তার আত্মীয় । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রামপুরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন সাংবাদিক অঞ্জন দে ও অক্ষয় ধীবর । আদলতের মুখ্য ও দায়রা বিচারক অংশুমান চক্রবর্তী দু জনেরই নিঃশর্ত জামিন মঞ্জুর করেন।
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh