রাজনৈতিক ও ধর্মীয় চাপানউতোরের মাঝেই রামপুরহাটে দেখা গেল অন্য ছবি। সিরাজ খান ওরা হিন্দু না মুসলিম ভুলে নিজের দোকানেই বিক্রি করছেন রাম নবমীর পতাকা ও অন্যান্য জিনিসপত্র।
রাজনৈতিক বা ধর্মীয় চাপানউতোরে যখন ছাপিয়ে গেছে উৎসব তখন এই ছবি বড়োই স্বস্তির।
দোকানদার সিরাজ খান এবং খরিদ্দার সকলেই বেজায় খুশি।
সিরাজ খানের বক্তব্য জাতি ধর্ম ভেদ এগুলি নিছকই সামাজিক ব্যাধি, যারা এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করে বিভেদ সৃষ্টি করেন তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এগুলো করেন। আমরা সাধারণ মানুষ এসব বিষয়ে নাক না গলিয়ে নিজেদের কাজ করে যাচ্ছি।
ক্রেতারাও ভিড় জমিয়েছেন দোকানে, তারাও সিরাজ খানের সাথে সহমত।
Birbhum Lal Matir Desh