গুরুতর জখম অবস্থায় এক বিরল প্রজাতির সজারু উদ্ধার করলো বীরভুম জেলা বনদপ্তর। শুক্রবার রাত্রে লাভপুর থানার আবাডাঙ্গা গ্রাম থেকে উদ্ধার করে সিউড়ি পশু চিকিৎসালয়ে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সজারুটির গলা সহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত ছিল। সেই ক্ষত এতটায় গুরুতর তাকে চিকিৎসার জন্য বর্ধমান পশু চিকিৎসালয়ে রেফার করা হয়। সজারুটিকে ধরার সময় গ্রামবাসীদের দ্বারা আঘাত প্রাপ্ত হয়। সিউড়ি পশু হাসপাতালের চিকিৎসক ডঃ সৌরভ কুমার বলেন, আঘাতের জন্য যে চিকিৎসার প্রয়োজন তাঁর পরিকাঠামো এখানে না থাকায় রেফার করা হয়েছে প্রাথমিক চিকিৎসার পর।
তথ্যঃ কৌশিক সালুই
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh