শেওড়াকুড়িতে পাথরবোঝাই লরির ধাক্কায় পিষ্ট সপ্তম শ্রেণীর ছাত্র অনির্বান (পঙ্কজ) রুজ। বাড়ি শেওড়াকুড়ির শঙ্করপুর। টিউশন পড়ে আসার পথে সাইকেল চালিয়ে শেওড়াকুড়ি থেকে বাড়ি ফিরছিল। সেসময় লরির বাঁদিকের সামনের চাকায় চাপা পড়ে যায়। লরির নীচ থেকে দেহ বের করা যায় নি দীর্ঘক্ষণ। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় আরো তিনটি লরিতে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জনতার লড়াইয়ে উত্তপ্ত এলাকা। অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নং জাতীয় সড়ক।
ভিডিও ও তথ্যঃ পাপাই বাগদি
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh