ইলামবাজার : ফুটপাত সব্জি ব্যবসায়ীদের ইলামবাজারে গত ২৫ শে মে প্রশাসনিক উদ্যোগে কৃষাণ মান্ডিতে ব্যবসা করার জন্য স্থানান্তরিত করা হয়। প্রশাসনিক চাপে তারা সেখানে গিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসার দুচারদিনের মধ্যে ঘটে দুটি দুর্ঘটনা। তারপর এই কয়েকদিন সেখানে খরিদ্দারদের দেখাও সেভাবে মিলেনি। ফলে দিনের পর দিন ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হন।
আজ এই সব লোকসানের কারনে সেখানকার ব্যবসায়ীরা মিলিত ভাবে প্রতীকি ধর্মঘট পালন করেন। সারাদিনে আজ তারা ওই এলাকায় কোনো রকম সব্জি ব্যবসা করেন নি, ফলে ভোগান্তির শিকার সাধারণ জনতা।
তথ্যঃ – Md Azaharuddin (SAHEB)
ছবি : Debraj Dalal
Birbhum Lal Matir Desh