রামপুহাট : সাম্প্রদায়িক সম্প্রীতির নয়া উদাহরণ সংখ্যালঘু মহিলারা দাঁড়িয়ে থেকে শোভাযাত্রা দেখলেন নারায়ণপুরে ।
হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র রূপ নেয় বীরভূমের সিউড়ি শহর। সেই বীরভূম জেলাতেই হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রাকে ঘিরে একেবারে বিপরীত ছবি দেখলো বীরভূম।বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে হিন্দু জাগরণ মঞ্চের হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের হয়। সেখানে শুধুমাত্র অনুমতি নয় রীতিমত পুলিশ পাহাড়া দিয়ে শোভাযাত্রা বের হল হনুমান জয়ন্তী উপলক্ষে।একই জেলায় সংখ্যালঘু মহিলারা নারায়ণপুর গ্রামে দাঁড়িয়ে থেকে শোভাযাত্রা দেখলেন।
Birbhum Lal Matir Desh