সুমিত ঘোষের লড়াই-এর কথা।
আদুরিয়া (চিনপাই) গ্রামের সুমিত ঘোষ সিউড়ী শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র। এ বছর সে উচ্চমাধ্যমিক পাশ করেছে। নাম্বার ৩২১। ৬৪% এরও বেশি।
এবার পড়ুন সুমিতের লড়াই-এর কথা।
জন্ম থেকেই সুমিত চোখে দেখতে পায় না। সাধারণদের থেকে সে আলাদা। স্কুলে এবং গৃহ শিক্ষকদের কাছ থেকে শুনে শুনে পড়া মুখস্থ করে ফেলে সে। অনেক ক্ষেত্রে টেপ রেকর্ডার ব্যবহার করে থাকে। এই ভাবেই চলে আসছে। আজ তার কঠোর পরিশ্রমের ফল হিসাবে সে পেয়েছে কলেজে পড়ার সুযোগ।
সুমিতের এই সাফল্যে আমরা গর্বিত।।
Birbhum Lal Matir Desh
