সিউড়ীর এক বেসরকারি ব্যাংকের শাখায়
গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ব্যাংকের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বুঝিয়ে সুঝিয়ে তাঁকে নিরস্ত করা গেলেও পরে সিউড়ী থানার পুলিশ আহত অবস্থায় তাঁকে সিউড়ী সদর হাসপাতালে ভর্তি করায়। জানাগেছে ব্যক্তিটির নাম শেখ আলিম। বাড়ি সিউড়ী সংলগ্ন কুকুরডিহি গ্রামে। তাঁর অভিযোগ দীর্ঘ দিন ধরে লোনের আবেদন করার পরেও তা না মেলায় তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হন। ব্যাংক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
Birbhum Lal Matir Desh