
দুবরাজপুর : আজ সকালে জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে দুবরাজরপুর নিরাময় যক্ষা হাসপাতালের কাছে ওই দেহ দুটি দেখতে পান স্থানীয়রা। কিশোরের দেহটি দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধা ছিল ও মাটিতে আধশোওয়া অবস্থায় ছিল। জিভও বেরিয়েছিল। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে। পুলিশের অনুমান মহিলার বয়স ৩৮ বছর ও ছেলেটির বয়স ১০ বছর। তাদেরকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মারধরের কোনও চিহ্ন পায়নি পুলিশ।
জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীর এই ঘটনায় জোড়া খুনের তদন্ত শুরু করার কথা জানান।
ছবি ও তথ্যঃ মহঃ সাহেব
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh