Home » উৎসবে আনন্দদান » ‘আপনাদের পাশে থাকাই’ আমাদের সাহস। এবার লক্ষ্য- ১৬০০+ শিশুর মুখে হাসি! উৎসবে আনন্দদান ২০২৫

‘আপনাদের পাশে থাকাই’ আমাদের সাহস। এবার লক্ষ্য- ১৬০০+ শিশুর মুখে হাসি! উৎসবে আনন্দদান ২০২৫

আগমনী বার্তা ভেসে আসছে হাওয়ায়। খড়ের কাঠামোয় লেগেছে মাটির প্রলেপ, তৈরি হচ্ছে সৃষ্টির রঙে দেবীর প্রতিমা। পুজো মানেই হইচই, আনন্দ, আলো আর নতুনত্বের আবেশ— বাড়িতে নতুন রঙ, নতুন বেডকভার, আলকাতরা, শিউলি ফুলের গন্ধে ভরপুর সকাল।  পুজো মানেই নতুন জামাটা পরার জন্য  মন  ছটফট করা, মন আনন্দে ভরে ওঠা।  

পুজো যখন কারও ঘরে আলো আর আনন্দের রোশনাই, আবার পুজো মানেই কারোর ঘরে অন্ধকারের ছায়া। অন্ধকার তাঁদের ঘরেই যে সকল বাবা মা তাঁদের বাচ্চাদের হাসিমুখ দেখতে পাননা এই খুশির সময়েও। কিছু বাবা-মা, যাঁদের চোখে শিশুর নতুন জামার খুশি দেখা এক অধরা স্বপ্ন। হতাশা আর অভাবের কুয়াশায় ঢাকা মুখগুলো শুধু চেয়ে থাকে—চুপচাপ। যে সংসারে নুন আনতেই পান্তা ফুরোয়, দারিদ্র্য তাঁদের গলায় ফাঁস, বেঁচে থাকাটাই যেখানে প্রতিদিনের লড়াই, সেখানে পুজোর নতুন জামা শুধুই এক বিলাসিতা।

আচ্ছা, যদি আমরা এই ম্লান মুখগুলিতে একটুকরো হাসির আলো ছড়িয়ে দিতে পারি? যদি অভাবের অন্ধকারে ডুবে থাকা শৈশবকে ভালোবাসার আলোকছটায় জাগিয়ে তুলি— তাহলে কেমন হয় বলুন তো? দারিদ্র্যকে থামিয়ে, হেরে যাওয়া জীবনকে দেখিয়ে দিই একমুঠো উজ্জ্বল স্বপ্নের দৃশ্যপট -যেখানে প্রতিটি শিশুর চোখে খেলে বেড়াবে উচ্ছ্বাস, মুখে ফুটবে অনাবিল আনন্দের হাসি।

এই ছোট্ট চেষ্টাটুকু নিয়েই বিগত আট বছর ধরে আমরা পাশে থেকেছি। আর সেই ধারাবাহিকতাতেই এই বছরও,বীরভূমের লাল মাটির দেশ আবারও উদ্যোগ নিয়েছে—“উৎসবে আনন্দদান ২০২৫”-এর মাধ্যমে ১৬০০ এর বেশি শিশুর মুখে ফুটিয়ে তুলতে নতুন জামার হাসি।

আমরা বিশ্বাস করি, কিছু সময়ের জন্য হলেও যদি এই নিষ্পাপ মুখগুলিকে ভালোবাসা আর আনন্দে ভরিয়ে দেওয়া যায়, তাহলেই সম্পূর্ণতা পাবে  প্রকৃত উৎসবের । নতুন জামা শুধু কাপড় নয়—এ এক আত্মসম্মান, এক গ্রহণযোগ্যতা, এক আনন্দের অধিকার।

আমরা তো সমাজকে ভালোবাসি, আমরা তো জানি সহানুভূতিই মানবতার আসল পরিচয়। অন্যের কাঁধে হাত রাখাটা শুধুই  দায়িত্ব নয়,  মানবিকতা ও বিবেকের বাস্তব রূপ। উৎসব-ই তো আমাদের বেঁধে বেঁধে রাখে, জুড়ে দেয় মন আর প্রাণের আকুতি।আনন্দ তো ভাগ করলে বাড়ে,আসুন না আমরা শুধু চেষ্টাটুকু জারি রাখি।  ধর্ম, বর্ণ, বিভেদের সব দেয়াল ভেঙে আবারও এক উঠোনে জড়ো হই, যেখানে একটিই ভাষা—ভালোবাসার। একটিই আলোকছটা—সহমর্মিতার। আর সেই উঠোনেই পুজো হয়ে উঠুক প্রকৃত সর্বজনীন উৎসব।

আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমাদের পাথেয়। একটাই আশা ,আর্থিক ভাবে একটু সাহায্য ক’রে আমাদের এই ক্ষুদ্র ইচ্ছে আর চেষ্টাটুকুকে সর্বাঙ্গীন রূপ দিতে পারবেন আপনারা। আমরা বিশ্বাস করি—এই ভালোবাসা, এই সহযোগিতা আমাদের নিয়ে যাবে খিড়কি পেরিয়ে সিংহদুয়ারের ওপারে, এক নতুন জগতে— যেখানে উৎসব শুধুই আমার কিংবা আপনার নয়,  উৎসব হবে আমাদের সকলের, ভেদাভেদহীন, সর্বজনীন, হৃদয়ের সঙ্গে হৃদয় মিলিয়ে গড়ে তোলা এক সমাজের উৎসব।

এই বছরও আমরা পরিকল্পনা করেছি ১৬০০ এর বেশি  শিশুর মুখে হাসি ফোটানোর,তাদের রোজকার গতানুগতিক জীবনে একটা আনন্দ ঝলমল দিন উপহার দেওয়ার।আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনিও অন্তত এক বা একাধিক শিশুর পুজোর নতুন জামার দায়িত্ব নিন। আসুন না, চেষ্টা করি এই উৎসব কে বাস্তবিক অর্থেই সর্বজনীন করার।

অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফার বা চেক –

Payee Name: Birbhum Lal Matir Desh
SBI Current A/C- 37114181326
IFSC- SBIN0008720
Kaijuli More Branch

অথবা

UPI ID: birbhumlalmatirdesh@sbi

 

UPI ID: 9083950005@sbi

অথবা

 

Online Donation Gateway –

Donate Online

আমাদের সাথে যোগাযোগ করুন :
Birbhum Lal Matir Desh
Field Office: Lal Kuthi Para, Suri, (Near Suri Circuit House / Bharat Sebashram), Birbhum, West Bengal, Pin- 731101

Official Number & whatsApp– 9083950005
Website: www.birbhum.org
email : birbhumlalmatirdesh@gmail.com
Facebook: fb.com/birbhumlalmatirdes

Google : https://g.co/kgs/n7aLqBX

অথবা

চন্দ্রিমা চ্যাটার্জী- 9434306694
দেবযানী মজুমদার – 7001874795
নির্মল মন্ডল – 9832275762
প্রসেনজিৎ মন্ডল -7501544418
সোমনাথ দে – 8617494557
অনুপ চ্যাটার্জী- 9832282918
তাপস কুমার দত্ত – 9434635361
প্রসেনজিৎ মুখোপাধ্যায়- 08967166992
সফিউল আলম -9732192688

দেখুন বিগত বছরের “উৎসবে আনন্দদান” সফল কর্মসূচির বিস্তারিত –

উৎসবে আনন্দদান ২০২৪

উৎসবে আনন্দদান ২০২৩

উৎসবে আনন্দদান ২০২২

উৎসবে আনন্দদান ২০২১

উৎসবে আনন্দদান ২০২০

উৎসবে আনন্দদান ২০১৯

উৎসবে আনন্দদান ২০১৮

উৎসবে আনন্দদান ২০১৭

Comments