উৎসবে আনন্দদান ২০২৫ | আনন্দ, সম্মান, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার মিলনমেলা
শিশুদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার এই মানবিক যাত্রায় Birbhum Lal Matir Desh আয়োজন করতে চলেছে “উৎসবে আনন্দদান ২০২৫”। এটি একদিনের নয়, বরং বহুস্তরীয় সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ।
উৎসবে আনন্দদান ২০২৫–এর সমস্ত ব্যাগ প্রস্তুত হয়ে গেছে। এই বছর প্রতিটি ব্যাগে একটি সামাজিক সচেতনতার শপথ প্রিন্ট করা হয়েছে—
“জেলা জুড়ে একই স্বর, বাল্য বিবাহ / শ্রম রদ কর – মিলিত প্রয়াস”।
শিশুদের নতুন জামার আনন্দের সঙ্গে সঙ্গে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সামাজিক সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উৎসবে আনন্দদান ২০২৫–এর আবেদন এবং বিগত আট বছর ধরে হাজার হাজার শিশুর মুখে হাসি ফোটানোর বিস্তারিত তথ্য নিচের লিঙ্কে পাওয়া যাবে।
https://www.facebook.com/share/p/1BJstnKZAs/
ছাত্রবন্ধু হলো Birbhum Lal Matir Desh–এর একটি বিশেষ কর্মসূচি, যার উদ্দেশ্য মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। ছাত্রবন্ধু ২০২৫–এ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৯ জন ছাত্রছাত্রী নির্বাচিত হয়েছে। আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫, বেলা ১টায় সিউড়ী রবীন্দ্রসদনে উৎসবে আনন্দদান ২০২৫ অনুষ্ঠানের মঞ্চেই ছাত্রবন্ধু কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিগত বছরের ছাত্রবন্ধু কর্মসূচির বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচের লিঙ্কে।
https://birbhum.org/category/chatra-bandhu/
উৎসবে আনন্দদান ২০২৫ অনুষ্ঠানের মঞ্চে “বীরভূম লাল মাটির দেশ সম্মাননা” প্রদান করার মাধ্যমে আমরা জেলার চারজন বিশিষ্ট ও সমৃদ্ধ ব্যক্তিত্বের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপন করব।
বিগত বছরের সম্মাননা অনুষ্ঠানের বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচের লিঙ্কে।
https://birbhum.org/category/amader-prapti/
বীরভূম লাল মাটির দেশের কর্মসূচি “উৎসবে আনন্দদান ২০২৫” উপলক্ষে প্রকাশিত বার্ষিক স্মারকগ্রন্থ “আগমনী”–র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে উৎসবে আনন্দদান ২০২৫–এর মঞ্চেই, আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫, বেলা ১টায় সিউড়ী রবীন্দ্রসদনে। স্মারকগ্রন্থটির শুভ উদ্বোধন করবেন মাননীয় জেলা শাসক, বীরভূম।
এই স্মারকগ্রন্থে জেলার বিভিন্ন লেখক, কবি ও ছড়াকারদের লেখা সংকলিত হয়েছে।
২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বীরভূম জেলা থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্র ও ছাত্রীকে বিভূতি রঞ্জন ঘোষ স্মৃতি পুরস্কার এবং বেলা রানী চ্যাটার্জি স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটিও উৎসবে আনন্দদান ২০২৫–এর মঞ্চেই অনুষ্ঠিত হবে।
তথ্য ও সংস্কৃতি দপ্তর, বীরভূম–এর উদ্যোগে উৎসবে আনন্দদান ২০২৫ অনুষ্ঠানে বীরভূমের মুখোশ নৃত্য পরিবেশিত হবে।
উৎসবে আনন্দদান ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫, রবিবার, বেলা ১টায়, সিউড়ী রবীন্দ্রসদন, বীরভূমে।
উক্ত অনুষ্ঠানে আপনাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
https://www.facebook.com/share/p/1J9VvnV8xr/
https://www.facebook.com/share/p/1FhT22SBDF/
শিশুদের হাসি, শিক্ষা, সম্মান ও সংস্কৃতির মিলনে এই আয়োজন আমাদের সকলের।
— Birbhum Lal Matir Desh
Birbhum Lal Matir Desh