Home » উৎসবে আনন্দদান » উৎসবে আনন্দদান ২০২৫ | ১৬৮৫ শিশুর হাসির জন্য ৯ দিনের নিরলস প্রস্তুতি

উৎসবে আনন্দদান ২০২৫ | ১৬৮৫ শিশুর হাসির জন্য ৯ দিনের নিরলস প্রস্তুতি

প্রস্তুতি মানে শুধু কাজ নয়—প্রস্তুতি মানে দায়িত্ব, ভালোবাসা আর নিঃশব্দ পরিশ্রম।

উৎসবে আনন্দদান ২০২৫ উপলক্ষে জেলার ১৯টি ব্লক ও সংলগ্ন পৌরসভা এলাকা থেকে নির্বাচিত ১৬৮৫ জন শিশুর জন্য উপহারের ব্যাগ প্রস্তুতির কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। প্রতিটি শিশুর নাম, ঠিকানা, বয়স, জামার সাইজ অনুযায়ী ঠিকানা ভিত্তিক ব্যাগ স্টিকারিং এবং শিশুর আইডি অনুযায়ী জামাকাপড় সাজিয়ে ব্যাগ প্রস্তুত করা হয়েছে।

৩ থেকে ১৭ বছর বয়সী ছেলে ও মেয়ে—অর্থাৎ ১৫ × ২ = মোট ৩০ ধরনের ক্যাটাগরির জামাকাপড় আলাদা করে চিহ্নিত ও সাজানো একটি অত্যন্ত সূক্ষ্ম ও দায়িত্বশীল কাজ। এই পুরো প্রক্রিয়াটি বিগত ৯ দিন ধরে অক্লান্ত পরিশ্রম ও আনন্দের সঙ্গে সম্পন্ন করেছেন Birbhum Lal Matir Desh–এর সদস্য ও সদস্যারা।

আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত উপহার সিউড়ি রবীন্দ্রসদনে নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হবে।

আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫, বেলা ১টায় সিউড়ি রবীন্দ্রসদনে প্রতিবছরের মতো এ বছরও “উৎসবে আনন্দদান” কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির একমাত্র লক্ষ্য—জাতি ও ধর্ম নির্বিশেষে সারা বছর অপেক্ষায় থাকা একটি শিশুর হাতে সামান্য একটি নতুন জামা তুলে দিয়ে তার মুখে একটু হাসি ফোটানো।

আমাদের এই “উৎসব” কোনো মূর্তি পূজার উৎসব নয়।
আমাদের এই “উৎসব” ১৬৮৫টি শিশুর হাসি ফোটানোর উৎসব।

আসুন, আমরা সকলে মিলে দায়িত্ব নিই।
সকলে মিলে হাত বাড়াই।
অন্তত এক বা একাধিক শিশুর আনন্দের দায়িত্ব গ্রহণ করি।
একসাথে মিলেই তৈরি করি ভালোবাসার সবচেয়ে বড় উৎসব।

উৎসবে আনন্দদান ২০২৫–এর আবেদন এবং বিগত ৮ বছর ধরে হাজার হাজার শিশুর মুখে হাসি ফোটানোর বিস্তারিত তথ্য নিচের লিঙ্কে পাওয়া যাবে।

ওয়েবসাইট:
https://birbhum.org/utsabe-anandadan-2025-appeal/

ফেসবুক:
https://www.facebook.com/share/p/1aBEJhtPK4/

Comments