Home » Wall of Help » ১৪ই সেপ্টেম্বর ২০২৫ | “ওয়াল অফ হেল্প” — মানবিকতার স্পর্শে ভরা এক দিন

১৪ই সেপ্টেম্বর ২০২৫ | “ওয়াল অফ হেল্প” — মানবিকতার স্পর্শে ভরা এক দিন

আজকের “ওয়াল অফ হেল্প” ক্যাম্পে ছড়িয়ে রইলো অনেক আনন্দ, সহানুভূতি ও মানবিকতার স্পর্শ
১৪ই সেপ্টেম্বর ২০২৫, মাসের দ্বিতীয় রবিবার, জেলা প্রশাসন ভবন চত্বরে অনুষ্ঠিত হলো বীরভূম লাল মাটির দেশ-এর “ওয়াল অফ হেল্প” ক্যাম্প/কিয়স্ক কর্মসূচি।
এই দিনে ৪১৪ জন সংগ্রাহক তাঁদের পরিবারের ৭২৭ জনের জন্য প্রয়োজনীয় জামাকাপড় সংগ্রহ করেন এবং ৫১ জন উদার হৃদয়বান ব্যক্তি তাঁদের ব্যবহারযোগ্য সামগ্রী দান করেন।
আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রত্যেক দাতা ও সংগ্রাহককে—আপনাদের সহযোগিতায় এই সামাজিক উদ্যোগ আরও মানবিক হয়ে উঠছে।
এটি ছিল আসন্ন দুর্গাপূজোর আগের শেষ ক্যাম্প।
আগামী রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, জেলা জুড়ে ১৬৮৫ শিশুকে বাড়ি বাড়ি নতুন জামা উপহার দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হবে—উৎসবে আনন্দদান।
পুজোর পরবর্তী “ওয়াল অফ হেল্প” ক্যাম্পের তারিখ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে।
আপনাদের অনুরোধ, আমাদের পেজে যুক্ত থাকুন এবং নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন।
ক্যাম্পে কীভাবে অংশ নিতে পারেন:
প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিয়স্ক খোলা থাকে।
আপনি দিতে পারেন—
নুতন অথবা পুরাতন ব্যবহার উপযোগী জামা কাপড়, শীতবস্ত্র, বিছানার চাদর, স্কুল ব্যাগ, নুতন খাতা, পেন্সিল, পেন, গল্পের বই, জুতো ইত্যাদি সহ মানুষের ব্যবহার যোগ্য যে কোনো জিনিসপত্র। জামাকাপড় দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ পরিস্কার ও ইস্ত্রি করে, পরিস্কার প্যাকেট বা ব্যাগে ভরে দেবেন।অন্যান্য ব্যবহারযোগ্য সামগ্রী
সংগ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারেন।
অর্থ সহায়তা করতে চাইলে আমরা রসিদের বিনিময়ে কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করি।
স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
আপনাদের সহযোগিতায় বীরভূম লাল মাটির দেশ অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।
আসুন, আমরা সকলে মিলে মানবিকতার দেওয়াল—“ওয়াল অফ হেল্প”—কে আরও সমৃদ্ধ করি এবং গড়ে তুলি এক সহানুভূতিশীল সমাজ।

Comments