Home » Wall of Help » ৭ই সেপ্টেম্বর ২০২৫ | “ওয়াল অফ হেল্প” — মানবিকতার এক স্মরণীয় দিন

৭ই সেপ্টেম্বর ২০২৫ | “ওয়াল অফ হেল্প” — মানবিকতার এক স্মরণীয় দিন

 অনেক আনন্দ ছড়িয়ে রইলো আজকের “ওয়াল অফ হেল্প” ক্যাম্প জুড়ে। আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
সেপ্টেম্বর মাস পূজোর মাস হওয়ায় অসহায় মানুষের কথা ভেবে আজ ৭ই সেপ্টেম্বর ২০২৫ (মাসের প্রথম রবিবার), জেলা প্রশাসন ভবন চত্বরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বীরভূম লাল মাটির দেশ-এর “ওয়াল অফ হেল্প” ক্যাম্প/কিয়স্ক কর্মসূচী।
এই দিন মোট ৯২ জন মানুষ তাদের পরিবারের ৪২৭ জনের জন্য প্রয়োজনীয় জামাকাপড় সংগ্রহ করেন এবং ১২ জন মানুষ উদারভাবে তাঁদের ব্যবহারযোগ্য সামগ্রী দান করেন। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই প্রত্যেক দাতা ও সংগ্রাহককে – আপনাদের সহযোগিতায় এই সামাজিক উদ্যোগ আরও মানবিক হয়ে উঠছে।
এই কর্মসূচির উদ্দেশ্য হল—কেউ যেন আর পুরোনো জামা কাপড় বা ব্যবহারযোগ্য জিনিস ফেলে না দেন, বরং তা যেন প্রয়োজনীয় মানুষের হাতে পৌঁছে যায়। তাই প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত “ওয়াল অফ হেল্প” কিয়স্ক খোলা থাকে। এখানে যে কেউ
নুতন অথবা পুরাতন ব্যবহার উপযোগী জামা কাপড়, শীতবস্ত্র, বিছানার চাদর, স্কুল ব্যাগ, নুতন খাতা, পেন্সিল, পেন, গল্পের বই, জুতো ইত্যাদি সহ মানুষের ব্যবহার যোগ্য যে কোনো জিনিসপত্র দিতে পারেন।( জামাকাপড় দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ পরিস্কার ও ইস্ত্রি করে, পরিস্কার প্যাকেট বা ব্যাগে ভরে দিতে হবে)
অন্যদিকে যাদের প্রয়োজন তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারেন।
আপনারা অর্থ দিয়ে ও সহযোগিতা করতে পারেন। আমরা রসিদের বিনিময়ে আপনাদের দেওয়া দান আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহন করবো।
স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে চাইলে আপনিও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
প্রত্যেকের সহযোগিতায় এতদিন ধরে বীরভূম লাল মাটির দেশ আর্থিক ভাবে পিছিয়ে পরা, অসহায়, নিরন্ন মানুষের পাশে আছে। আগামীতেও যাতে এইভাবেই অসহায় মানুষের পাশে থাকতে পারে তার জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি।
আসুন, আমরা সকলে মিলে মানবিকতার দেওয়াল—“ওয়াল অফ হেল্প”—কে আরও সমৃদ্ধ করি এবং একসাথে গড়ে তুলি এক সুন্দর সহানুভূতিশীল সমাজ।

Comments