Home » Wall of Help » ১০ আগস্ট ২০২৫ (মাসের দ্বিতীয় রবিবার) জেলা প্রশাসন ভবন চত্বরে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হল “ওয়াল অফ হেল্প ক্যাম্প” ও রাখি বন্ধন উৎসব

১০ আগস্ট ২০২৫ (মাসের দ্বিতীয় রবিবার) জেলা প্রশাসন ভবন চত্বরে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হল “ওয়াল অফ হেল্প ক্যাম্প” ও রাখি বন্ধন উৎসব

উক্ত ক্যাম্প থেকে ৩২ জন মানুষ (তাদের পরিবারের ১৬৬ জনের জন্য) জামাকাপড় ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন।এবং ১২ জন দাতা স্নেহ, ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন—ডোনেট করেছেন ব্যবহারযোগ্য ১৫১ টি সামগ্রী রাখি বন্ধনের এই বিশেষ দিনে আমরা শুধু হাত নয়, মনও বেঁধেছি একে অপরের সাথে—ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বন্ধনে  (Video link)
সকলের কাছে আবেদনযারা মানুষের ব্যবহারযোগ্য যে সব জিনিসপত্র ডোনেট করতে চান, তাঁরা আমাদের কাছে দিতে পারেন।যাদের প্রয়োজন, তাঁরা এখানে থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ধন্যবাদ সবাইকে “ওয়াল অফ হেল্প”-এর পাশে থাকার জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য—আপনাদের প্রতি রইল আমাদের অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা।
আপনাদের দান, সময় ও সহানুভূতি আরও অনেক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছে।
আসুন, এই পথচলা এগিয়ে যাক একসাথে—ভালোবাসার, সহমর্মিতার, সম্মানজনক সহায়তার পথে।
আমাদের আগামী কর্মসূচি উৎসবে আনন্দদান – সকলে সঙ্গে থাকুন https://www.facebook.com/share/r/15gMXYTTGy/
📢 বিঃদ্রঃ কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কর্মসূচি পরিচালনার কাজে যুক্ত হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Comments