
দেশ সেবার নামে ,তোমরা দাও আত্ম বলিদান,
তোমরা ভারতীয় সেনা, তোমরা ভারত মাতার বীর সন্তান।
তোমরা আসো খবরে যখন, কফিন বন্দি হয়ে আসো ঘরে,
তোমাদের জন্য শুধুই সমবেদনা ঝরে,
আমাদের বল্মীক অন্তরে।
ফেসবুক পেজে তোমাদের বড়ো করে শহীদ হওয়ার ছবি,
শত লাইক আর কমেন্টের বন্যায়,
দেশপ্রেমিক হবি?
তোমাদের সন্তান, মা ,বাবা স্ত্রী নাকি
সব মেনে নেবে আঁখি জলে,
দেশকে বাঁচানোর জন্য আর কতো দিন আহুতি দেব রাজনীতির কৌশলে।
সত্তর বছরের বৃদ্ধ স্বাধীন দেশ,
এখনও জ্বলছে কাশ্মীর,দান্তেওয়ারা, সুকমা
তোমরা নেতারা ,গদি পেলে বস জমিয়ে,
রক্তে কেন রঞ্জিত হবে সাধারণের জামা?
আমি সাধারণ ,আমি জনগণ,
পারি না দেখতে ভাই, দাদার প্রয়াণ,
সৈনিক বলেই তোমাদের কী দিতে হবে,
এইভাবে অকালে নিজের প্রাণ?
ঘুণ ধরা, আর বিড়ি ,গাঞ্জা খাওয়া বুকে জাগাতে পারি না সাহস,
গর্জে উঠতে পারি না আমরা,ভাত ঘুম দিয়ে হয়েছি অলস।
এসেছে সময় বুঝে নিতে হবে,
মাওবাদও একপ্রকার সন্ত্রাসবাদ।
সন্ত্রাসী মাওবাদীদের মদত দেওয়া
নয় কী গুরুতর অপরাধ?
জানি না এইভাবেই কতদিন আমরা সইব,
নিজের দেশের মধ্যে আমরা কাপুরুষ হয়ে রইব।
ভাইয়ে ভাইয়ে লড়াইয়ের কুরুক্ষেত্র,
এনে ছিল ধর্মের বিজয়,
ঝাঁপিয়ে পড়ি সর্বশক্তিতে ,
হবে মাওবাদী সন্ত্রাসীদের পরাজয়।
বিষ্ণু মণ্ডল
Birbhum Lal Matir Desh