
সুমিত, যার সমন্ধে নতুন করে হয়তো আর কিছু বলার প্রয়োজন নেই, আগে আমরা বিভিন্ন কারণে বহুবার সুমিতকে আপনাদের সামনে তুলে ধরেছি। সেই মত এবারও আমরা এবং সুমিত একটা আশার আলোর দিকে তাকিয়ে এক কঠিন পরীক্ষার সম্মুক্ষিন।
শেষবারের মত সুমিতের রেটিনার অপারেশন করানো। যদি একটুও পৃথিবীর আলোও দেখা যায় সেই আশায়। সেই আশা নিয়েই সামনের মাসে অর্থাৎ নভেম্বরে একটা বড় অপারেশন। সমস্ত কিছু ঠিকই আছে, কিন্তু দরিদ্র নিম্নবিত্ত পরিবারে অভাব সেই অর্থের।
অপারেশন এবং ওষুধ ইত্যাদি মিলে প্রায় ৫০০০০/- খরচ, যেটা সুমিতের বাড়ির পক্ষে জোগাড় করা সত্যিই বড় কঠিন।
আমরা সকলে মিলে যদি অল্প করেও কিছু সুমিতের হাতে তুলে দিতে পারি, তাহলে হয়তো এই পথটা সুমিতের কাছে কিছুটা হলেও মসৃন হতে পারে।
আপনার সামান্য কিছু হয়তো সুমিতকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করতে পারে।
এই বিষয়ে আগ্রহী এবং সহৃদয় ব্যক্তিগন আমাদের পেজে সরাসরি মেসেজ করে অথবা ফোন করে যোগাযোগ করতে পারেন, ইচ্ছা হলে সুমিতের সাথেও কথা বলতে পারেন।
সুমিতের নাম্বার – 8001500665
আমাদের নাম্বার – 9735803030
আমাদের WhatsApp নাম্বার -9851099959
সুমিত কে আরো জানতে দেখুন https://birbhum.org/category/cholun-bhalo-kichu-kori/
Birbhum Lal Matir Desh